|
আনু মুহাম্মদকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে
নতুন সময় প্রতিবেদক
|
![]() আনু মুহাম্মদকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে আনু মুহাম্মদ বলেন, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাঁর পায়ের ড্রেসিং করা হয়েছে। তাঁর চিকিৎসার ব্যাপারে চিকিৎসকেরা বোর্ড মিটিং ডেকেছেন। খোঁজ নিয়ে জানা যায়, বেলা একটার দিকে এই বোর্ড মিটিং শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ও ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং অন্য চিকিৎসকেরা। স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকের বলেন, অধ্যাপক আনু মুহাম্মদ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। আজ সেখান থেকে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা এবং বোর্ডের মাধ্যমে তাঁর পরবর্তী চিকিৎসা চলবে। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব আনু মুহাম্মদ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সোচ্চার। দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গতকাল রোববার তিনি ট্রেন করে ঢাকায় ফিরছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। চিকিৎসকেরা জানিয়েছেন, আনু মুহাম্মদের পায়ের আঙুল মারাত্মকভাবে থেঁতলে গেছে। এতে আঙুলের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
বন্যার পানি নেমেছে, রয়ে গেছে ধ্বংসস্তূপ, ফারুয়া বাজারের ব্যবসায়ীদের চোখে এখন ক্ষতিপূরণের অপেক্ষা
৬৬ লাখ টাকার নবনির্মিত অফিস ভবনে ধস, বাউন্ডারি ওয়ালে ফাটল
নীলক্ষেত-সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় সড়কে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
