ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
মাসুদ রানা বাচ্চু,সিরাজগঞ্জ
প্রকাশ: Sunday, 21 April, 2024, 5:52 PM

সিরাজগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার তাড়াশে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ রাসেল (২৫) কে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল । ধর্ষণের ৬ দিন পর আজ রবিবার ভোর আনুমানিক ০৪.১০ মিনিটের সময় জেলার সদর থানাধীন একডালা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার সাকমাল গ্রামের মোঃ আঃ মান্নান ওরফে বাশি ছেলে।

মামলা সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ২০২৪ইং আসামি মোঃ রাসেল (২৫) ভিকটিমের নিজ বাড়িতে মুখ চেপে ধরে ধর্ষণ করে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ এ চিকিৎসার জন্য ভর্তি করেন। উক্ত বিষয়ে ভিকটিমের বড় ভাই মোঃ কামরুজ্জামান (২৪) বাদী হয়ে তাড়াশ থানায় ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ধর্ষক গাঁ ঢাকা দেয়।
স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার,মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status