|
বিকালে দুবাই পৌঁছাবে এমভি আবদুল্লাহ
নতুন সময় ডেস্ক
|
![]() বিকালে দুবাই পৌঁছাবে এমভি আবদুল্লাহ মেরিন ট্রাফিক ডটকম সূত্রে জানা গেছে, গতকাল রাতে এমভি আবদুল্লাহ ওমান সাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজটি ঘণ্টায় ৯ দশমিক ৩ কিলোমিটার গতিতে দুবাইয়ের দিকে এগুচ্ছে। জাহাজটির অবস্থান ও গতিবেগ অনুযায়ী বাংলাদেশ সময় আজ বিকেল ৪টার মধ্যে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ জানান, জাহাজের ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন। দুবাই পৌঁছানোর পর নাবিকদের দুইজন ফ্লাইটযোগে বাংলাদেশে ফিরবেন। বাকি ২১ জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ১৪ এপ্রিল সোমালিয়ার জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের দিকে রওনা হয়। জাহাজটি ৫৫ হাজার মেট্রিকটন কয়লা পরিবহণ করছে। গত ১২ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি হন এমভি আবদুল্লাহর ২৩ বাংলাদেশি নাবিক ও ক্রু। পরে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে মুক্তি মেলে তাদের।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
