ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
গুলি করে হত্যার দুদিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 April, 2024, 11:42 AM

গুলি করে হত্যার দুদিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

গুলি করে হত্যার দুদিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত সাইফুল ইসলামের মরদেহ দুদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে মরদেহ ফেরত দেয় বিএসএফ।

১৬ বিজিবি ব্যাটালিয়ন রোকনপুর কোম্পানি কমান্ডার আজাদ রহমান বলেন, সীমান্ত পিলার ২১৯/৬০ আর থেকে ৫ গজ ভারতের অভ্যন্তরে চিরার ডারা এলাকায় নিহতের পরিবারের স্বজনদের হাতে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল।

এর আগে, গত মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাতে জেলার গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গেলে বিএসএফের গুলিতে নিহত হন সাইফুল। হত্যার পর তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status