ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
এবার একীভূত হচ্ছে দুই সরকারি ব্যাংক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 April, 2024, 12:53 AM

এবার একীভূত হচ্ছে দুই সরকারি ব্যাংক

এবার একীভূত হচ্ছে দুই সরকারি ব্যাংক

বেসরকারি খাতের পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সঙ্গে একিভূত হওয়ার এবার দুটি সরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার এক বৈঠকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) একীভূত হচ্ছে সোনালী ব্যাংকের সঙ্গে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে।

বাংলাদেশ ব্যাংকের একটি সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকগুলোকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক খুব শিগগিরই এ সংক্রান্ত একটি নীতিমালা দেবে। এরপর ব্যাংকগুলো নিজ নিজ পর্ষদের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।

গত ১৮ মার্চ একীভূত হতে চুক্তি সই করে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক। এরআগে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নিলে পদ্মা ব্যাংককে একীভূত করতে আগ্রহ দেখায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সে সময় জানায়, ব্যাংক একীভূত হলে গ্রাহকের আমানত নিরাপদ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বছরের মধ্যে ৭ থেকে ১০টি দুর্বল ব্যাংকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। দুর্বল ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূত না হলে আগামী বছর থেকে তাদের ওপর চাপ প্রয়োগ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status