|
সাতকানিয়া পশ্চিম ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা
ইসমাইল ইমন, চট্টগ্রাম
|
![]() সাতকানিয়া পশ্চিম ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা সাতকানিয়া থানা ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আলী ও সাধারন সম্পাদক আবদুল মন্নান স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুহাম্মদ সানি, সহ-সভাপতি রিফাতুল ইসলাম যুগ্ম-সম্পাদক আবদুল মুক্তাদির তানছির ও মুহাম্মদ আয়াত। সাতকানিয়া থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত পশ্চিম ঢেমশা ইউনিয়ন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এবং ২১ দিন সময়ের মধ্যে দলের জন্য পরিক্ষিত, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী,ত্যাগী ও মেধাবী ছাত্রদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
