ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
টাকা নিয়ে মই দিয়ে ডিভাইডার পারাপার, কে এই আটক তরুণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 March, 2024, 9:10 AM

টাকা নিয়ে মই দিয়ে ডিভাইডার পারাপার, কে এই আটক তরুণ

টাকা নিয়ে মই দিয়ে ডিভাইডার পারাপার, কে এই আটক তরুণ

রাস্তার দুই পাশে মই দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার পার হচ্ছেন পথচারীরা। পারাপারের এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আটক করা হয়েছে এক তরুণকে। দুটি মইসহ রবিউল হোসেন (২৬) নামের ওই যুবককে পুলিশ আটক করেছে।

আটক রবিউল চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বাসিন্দা।

১৫ দিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইলে তার বোনের বাড়িতে বেড়াতে আসেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এভাবে ডিভাইডার পার হন স্থানীয় লোকজন। ভিডিওটি যেখানে ধারণ করা তার পাশেই সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। ওই জায়গায় পথচারীদের পারাপারে দুটি ওভারব্রিজও রয়েছে।

তবে সময় বাঁচাতে পথচারীরা সেই ব্রিজ দিয়ে মহাসড়ক পারাপার না হয়ে ঝুঁকি নিয়ে বিভাজক টপকে পারাপার হন। সড়ক ও জনপথ কাঁচপুর সেতু থেকে কুয়েত প্লাজা পর্যন্ত বিভাজককে উঁচু করে দেয়। এতে বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রী ও পথচারীদের একটু ঘুরে মহাসড়কে পার হতে হয়। একটু কষ্ট এড়াতে অসাধু কিছু লোক ৫-১০ টাকার বিনিময়ে ঝুঁকি নিয়ে পথচারীদের মই দিয়ে মহাসড়কের বিভাজক পারাপারের ব্যবস্থা করেন।

কাঁচপুর হাইওয়ে থানাধীন শিমরাইল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন জানান, যাত্রীদের মই দিয়ে সড়ক বিভাজক পারাপার করার একটি ভিডিও রোববার ভাইরাল হয়েছে। অথচ পাশেই দুটি ওভারব্রিজ রয়েছে। যাত্রীরা সেটি ব্যবহার না করে মই দিয়ে ঝুঁকি পারাপার হচ্ছিলেন। পুলিশের অজান্তে ওই তরুণ এমন কাজ করছিল।

তিনি বলেন, অভিযুক্ত রবিউল হোসেনকে মইসহ আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status