ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
জায়েদ খানের বউ হচ্ছেন সায়ন্তিকা?
নতুন সয়ে ডেস্ক
প্রকাশ: Sunday, 17 March, 2024, 5:00 PM

জায়েদ খানের বউ হচ্ছেন সায়ন্তিকা?

জায়েদ খানের বউ হচ্ছেন সায়ন্তিকা?

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রয়েছে মিডিয়ায়। তারা একটি সিনেমায় শুটিং শুরু করেছিলেন। কিন্তু নানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে সে সময় বলেছিলেন, তারা শুটিংয়ের সময় ফাঁকি দিয়ে নিজেদের মধ্যে সময় কাটিয়েছেন। তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা বললেন সায়ন্তিকা।

রাজনীতির মাঠ কিংবা সিনেমার পর্দায় কোনোটিতেই যেন সাফল্য মিলছে না অভিনেত্রীর। তবে কি বিয়ে করে সংসারি হবেন নায়িকা? এমন প্রশ্নও আসছে সামনে। এবার নিজের বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সায়ন্তিকা।

তাকে প্রশ্ন করা হয় আপনি কি জায়েদ খানের বউ হচ্ছেন?
এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’ তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা আবার বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’

সায়ন্তিকা আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’

এর আগে বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রটেছিল। বাংলাদেশে এসে সিনেমার শুটিং কিছুটা করে আবার কলকাতা ফিরে যান তিনি। যা নিয়ে ভারত-বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status