|
বঙ্গবন্ধুর জন্মদিনে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
নতুন সময় প্রতিনিধি
|
![]() বঙ্গবন্ধুর জন্মদিনে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, আল মামুন, মৃদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ১০৪ তম জন্মবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাস জুড়ে ৩০ প্রজাতির ১০৪ টি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের নেতৃত্বে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এছাড়া প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিবসটি উপলক্ষে পূর্বে অনুষ্ঠিত রচনা, ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
