|
ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস পালন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস পালন রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের মূল ফটকের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভান্ডরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, ভান্ডারিয়া থানা অফিসার ইন চার্জ আবীর মোহাম্মদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না, উপজেলা প্রানী সম্পদ আফিসার ডাঃ সুদেব সরকার, কৃষি আফিসার মোঃ নজরুল ইসলাম, সমবায় আফিসার মাইনুল হাসান, মহিলা আওয়ামীলীগের নেত্রী সীমা ফেরদৌস, শিক্ষার্থী নিশা বিনতে জাহিদ ও নাফিয়া বিনতে জাহিদ। সভা সঞ্চলনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
