ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
প্রান্তিকলেক অনাথালয়ে বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা প্রদান
উথোয়াইচিং মারমা,বান্দরবান
প্রকাশ: Sunday, 17 March, 2024, 4:15 PM

প্রান্তিকলেক অনাথালয়ে বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

প্রান্তিকলেক অনাথালয়ে বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

বান্দরবান সেনা জোনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানাবিধ কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে প্রান্তিকলেক অনাথালয়ের শিশুদের জন্য শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাপড়,স্কুল ব্যাগ,শিক্ষা সহায়ক সামগ্রী ও একদিনের উন্নত মানের খাবার প্রদান করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকাল ১০:০০ টায় বান্দরবান সেনা জোনের সহযোগিতায় সদরের সুয়ালক ইউনিয়নের প্রান্তিকলেক অনাথালয়ে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। 

মানবিক সহায়তা প্রদান  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ বলেন ,বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের শিশুদের জন্য এই সামান্য আয়োজন এর মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় ও অসহায় শিশুদের মানসিক আনন্দ প্রদান করবে। এই শিশুরাই আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাদেরকে সুষ্ঠু পরিবেশে মানসিক বিকাশের সহায়তা প্রদান করতে হবে। সেনা জোনের এই সহায়তার পাশাপাশি ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানটিতে সর্বমোট ৩৫ জন শিক্ষার্থীদের মধ্যে সেনা জোন কর্তৃক ৩৫টি স্কুল ব্যাগ, ৩৫ সেট শিক্ষা সহায়ক সামগ্রী,৩৫টি গেঞ্জি এবং একদিনের তিন বেলা উন্নত মানের খাবার সরবরাহ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status