|
চন্দনাইশে ৭ শতাধিক মানুষের মাঝে পিএমকে'র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
জাবের বিন রহমান আরজু, চন্দনাইশ
|
![]() চন্দনাইশে ৭ শতাধিক মানুষের মাঝে পিএমকে'র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন, সংস্থাটির হসপিটাল প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির, উপ-পরিচালক মোঃ ফিরোজ আল মামুন, সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম, সহকারী কর্মসূচী ব্যবস্থাপক (এপিএম) মোঃ হুমায়ূন কবির, শাখা ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, আইটি অফিসার মোঃ এনামুল হক, জোনাল হিসাব কর্মকর্তা মাহফুজুর রহমান, শাখার হিসাব কর্মকর্তা নুসরাত খানম , সিনিয়র ক্রেডিট অফিসার সোহেল রানা , মাহমুদুল হক, নন্দলাল দেব নাথ, রবিন রুদ্রসহ সংস্থার উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সংস্থাটির হসপিটাল প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচির সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচি পালন করে আসছে। স্বাস্থ্য সেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেনতা, চক্ষু চিকিৎসা , গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই আয়োজন। পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) সব সময় হতদরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ আসছে। এ সময় চিকিৎসা নিতে আসা বিভিন্ন এলাকা থেকে আগত শত শত গরীব- অসহায় ও দুঃস্থ রোগীরা ফ্রি চিকিৎসা সেবা ও চশমা, ঔষধ পেয়ে আনন্দ প্রকাশ করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
