|
আম্বানির ছেলের বিয়েতে ফ্লোরে বসা রণবীর, ছবিটি কী আসল?
নতুন সময় ডেস্ক
|
![]() আম্বানির ছেলের বিয়েতে ফ্লোরে বসা রণবীর, ছবিটি কী আসল? শাহরুখ খানের কোনোরকম বসতে পারা, করন জোহরের দাঁড়িয়ে থাকা আর রণবীর কাপুরকে ফ্লোরে বসে থাকতে দেখে বিস্মিত নেটিজেনরা। তাদের দাবি— ‘মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠানে জায়গা না পেয়ে ফ্লোরে বসেছেন রণবীর।’ অনেকে কটাক্ষ করে বলেছেন, ‘পুরো বলিউড ডিজিটাল স্টাইলে ভিক্ষা করছেন।’ কিন্তু প্রশ্ন উঠেছে, এ ছবিটি কি আসল? আর যদি আসল ছবি হয়ে থাকে, তবে এটি কোথায় তোলা হয়েছে? টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুকেশ আম্বানির আরেক পুত্র আকাশ আম্বানি। ২০১৯ সালে শ্লোকা মেহতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আকাশ। গোয়ায় তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় তারকাখচিত বিয়ের অনুষ্ঠান। এ ছবিটি মুকেশ আম্বানির বাড়ির পূজা হল রুমে তোলা। আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ আম্বানির আরেক পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ড। তার আগে প্রাক-বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন মুকেশ আম্বানি। গত ১-৩ মার্চ পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এতে বলিউডের প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন। গান গেয়েছেন দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীরা। বিষয়টি নিয়ে যখন জোর চর্চা চলছে, ঠিক তখন পুরোনো ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
