|
চিনি কেজিতে ৭০ টাকাই বহাল
নতুন সময় প্রতিবেদক
|
![]() চিনি কেজিতে ৭০ টাকাই বহাল বিষয়টি হলো, টিসিবি পরিবার কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে যে চিনি বিক্রি করে থাকে, তার দাম গতকাল কেজিতে ৩০ টাকা বাড়িয়েছিল। কিন্তু রোজার আগে একধাপে চিনির দাম এতটা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে দাম আগের ৭০ টাকাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, ভর্তুকি কমাতে চিনির দাম সমন্বয় করতে হয়েছে; এরপরও সরকার আগের চেয়ে বেশি পরিমাণে ভর্তুকি দিচ্ছে। এদিকে চট্টগ্রামভিত্তিক একটি চিনি কারখানার গুদামে আগুন লাগার ঘটনাকে অজুহাত হিসেবে দেখিয়ে ব্যবসায়ীরাও বাজারে চিনির দাম কিছুটা বাড়িয়েছেন, যদিও সে কারণে দেশের বাজারে এখনো চিনির বড় কোনো সংকট হয়নি। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সম্প্রতি চিনির দাম কিছুটা কমে এসেছিল। এদিকে গত ২২ ফেব্রুয়ারি সরকারি মিলের লাল চিনির দাম কেজিতে ২০ টাকা বাড়ানো ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ২২ ফেব্রুয়ারি রাতেই মন্ত্রণালয়ের নির্দেশে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
