|
কলেজে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ, মূলহোতা গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
|
![]() কলেজে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ, মূলহোতা গ্রেফতার গ্রেফতারকৃত শামীম হোসেন (২৮) গাবতলী উপজেলা প্রথমার ছেও এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। বুধবার বগুড়া র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৩ জানুয়ারি জেলার গাবতলী থানাধীন তরফমেরু এলাকার এক ছাত্রী কলেজে যাওয়ার পথে আসামি মো. শামীম হোসেন তাকে অপহরণ করেন। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ২৩ জানুয়ারি গাবতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে মঙ্গলবার দিনগত গভীর রাতে একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক আসামি মো. শামীমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে ও ভিকটিমকে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
