|
চন্দনাইশে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি রাস্তা দখলমুক্ত
জাবের বিন রহমান আরজু, চন্দনাইশ
|
![]() চন্দনাইশে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি রাস্তা দখলমুক্ত এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত ৩১ জানুয়ারী ডিসির উচ্ছেদ মামলার নির্দেশে রাস্তাটি উচ্ছেদ করা হয় বলে জানান ডিপ্লোমেসি চাকমা। এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে পূর্ব এলাহাবাদ মৌজায় ০.০২০০ একর পথ শ্রেণীর জায়গা সরকারের দখলে নিয়ে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ফলে এলাকার সর্বসাধারণের চলাচলের অনেকটা সুবিধা হবে বলে জানান স্থানীয়রা। অভিযান পরিচালনা কালে চন্দনাইশ থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ এর একটি টীম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
