ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
হাসিনের জন্মদিনে কার সঙ্গে পার্টিতে মজলেন শামি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 February, 2024, 2:04 PM

হাসিনের জন্মদিনে কার সঙ্গে পার্টিতে মজলেন শামি!

হাসিনের জন্মদিনে কার সঙ্গে পার্টিতে মজলেন শামি!

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের জন্মদিন ছিল ৩ ফেব্রুয়ারি। মেয়েকে নিয়ে এবারের জন্মদিন কাটালেন হাসিন। অন্যদিকে ওই একই দিনে অন্য এক প্রিয়জনের জন্মদিনে মেতে উঠেছিলেন শামি। তিনি আবার এদিন সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন।


মোহম্মাদ শামি এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন। সেখানে তাকে একটি শিশুর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। সেই শিশুটির হাতে চার বছরের জন্মদিনের মোমবাতি দেখা যায়। অন্য আরেকটি ছবিতে খেলোয়াড়ের পরিবারের বাকি সদস্যদের দেখা যায়। সঙ্গে ছিল কেক।

এই ছবিগুলো পোস্ট করে শামি লেখেন, সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করছি আমাদের ছোট্ট রাজকন্যার জন্মদিনে। অনেক ভালোবাসা আর আনন্দে ভরা ছিল এদিনের অনুষ্ঠান। পরিবারের সঙ্গে কাটানো সময়টাই সেরা সময়।

অনেকেই ভেবেছেন এই শিশুটি শামির মেয়ে। কিন্তু না, এই ছোট্ট মেয়েটি হলো আমিরা ফাতিমা, অর্থাৎ খেলোয়াড়ের ভাইয়ের মেয়ে। তার মেয়ের নাম আয়ারা। সে তার মায়ের কাছেই থাকে।

সেদিন সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহান রোহিত শর্মা এবং তার ছোট্ট মেয়ের একটি ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে লেখেন, অধিকাংশ বাবাই তার ছোট্ট মেয়ের কোলে এভাবে শান্তি খুঁজে পায়। আর কিছু বাবা বেশ্যার কোলে। ঈশ্বর যেন চরিত্রহীন বাবাদের মেয়ে না দেয়। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আমার ছোট্ট মেয়েটাকে সহ্যসক্তি দিক ঈশ্বর।'

জানা যায় খুব অল্প বয়সেই পাড়ার এক মুদির দোকানের মালিকের প্রেমে পড়েছিলেন হাসিন। পালিয়ে বিয়েও করেন। তাদের দুটো সন্তানও আছে। কিন্তু তাদের সেই বিয়ে বেশিদিন টেকেনি। মাত্র আট বছরেই ডিভোর্স হয়ে যায়। তারপর শামির সঙ্গে আলাপ এবং বিয়ে।

হাসিন কলকাতার মেয়ে। আইপিএলের সময়ই তাদের আলাপ হয়। সেই আলাপই গড়ায় প্রেমে। এরপর ২০১৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি মেয়েও আছে, আয়ারা। কিন্তু প্রথম বিয়ের মতোই হাসিনের দ্বিতীয় বিয়েও বেশিদিন সুখকর হয়নি। ২০১৮ সালে তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এই ভারতীয় পেসারের নামে একাধিক অভিযোগ আনেন তিনি। বর্তমানে তাদের ডিভোর্সের কেস চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status