ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 February, 2024, 1:31 PM

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রবিবার (০৪ জানুয়ারি) সকালে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। সকাল ৯টায় শুরু হয় আখেরি মোনাজাত। লাখ লাখ মুসল্লি এতে অংশ নেন।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি ছাড়াও ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেয়ার জন্য দোয়া করা হয়। এছাড়াও সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। এ সময় পুরো টঙ্গী এলাকা ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। সবাই ইহলোকের মঙ্গল ও পরলোকে ক্ষমা প্রার্থনা করে সুখ-সমৃদ্ধি চেয়েছেন।

এর আগে শেষ দিনে ফজরের পর থেকেই বয়ান আর জিকিরে মুখর ছিল ইজতেমা ময়দান। এদিন ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

এদিকে, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ব ইজতেমায় আরও চার মুস‌ল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। নিহতরা হলেন- রাজবাড়ী জেলার মো. সানোয়ার, চট্টগ্রামের মো. আলম, নরসিংদীর মো. শাহনেওয়াজ ও সিরাজগঞ্জের আল মাহমুদ। এ নিয়ে ইজতেমায় ১৩ জনের মৃত্যু হলো।

অন্যদিকে, ইজতেমা শেষে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দিবাগত মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও টঙ্গী স্টেশন রোড-কামারপাড়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। আর ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমার এবারের আসর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status