ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ইজতেমার রিজার্ভ বাসে মাদক পরিবহনের চেষ্টা ১০.৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 2 February, 2024, 12:23 AM

কুড়িগ্রামে ইজতেমার রিজার্ভ বাসে মাদক পরিবহনের চেষ্টা ১০.৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

কুড়িগ্রামে ইজতেমার রিজার্ভ বাসে মাদক পরিবহনের চেষ্টা ১০.৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে ৩১ জানুয়ারি রাতে নাগেশ্বরী পৌরসভাধীন বাসস্ট্যান্ড থেকে ছন্মবেশে বিশ্ব ইজতেমার রির্জাভ বাসে মাদক পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করার সময় মুসিল্লিদের সহায়তায় নাগেশ্বরীর আঙ্করনগর (নতুন বাজার) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আঙ্গুল হোসেন (৩০) 'কে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। 

গতকাল কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি ছদ্মবেশে বিশ্ব ইজতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো। কিন্তু মুসিল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা পুলিশের চৌকস টিমের অভিযানে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলার সর্বত্র পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, এজন্য কুড়িগ্রাম জেলার পুলিশ সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করে।তিনি বলেন,
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলার পুলিশ সদা জাগ্রত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status