|
পিঠা উৎসবে এক স্টলেই ৬৭ রকমের পিঠা
নতুন সময় প্রতিনিধি
|
![]() পিঠা উৎসবে এক স্টলেই ৬৭ রকমের পিঠা বালুগ্রাম আর্দশ কলেজের শিক্ষার্থীরা বানিয়েছেন- পালো পিঠা, ডিম পাটিসাপটা, বকুল পিঠা, পুরি পিঠা, তীল পিঠা, রোল ভাপা পিঠা, ফুল পিঠা, নকসী পিঠা, পাতা পিঠা, ঝাল পিঠা, বৌরানী পিঠা, কুমড়া পিঠাসহ হরেক রকমের পিঠা। এসব পিঠা বিভিন্ন উপকরণ দিয়ে বানানো হয়েছে। বালুগ্রাম আর্দশ কলেজের শিক্ষক নাসিম মো. তোফায়েল হোসেন জানান, কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্বাদের ৬৭ রকমের পিঠা বানিয়ে এনেছে। এতে করে তারা মানুষের কাছে বাঙালির সংস্কৃতি তুলে ধরতে পেরেছে। এর আগে ‘মাছে ভাতে বাঙালি, ঐতিহ্যবাহী পিঠাপুলি রন্ধন আর পিঠার বাহারে শিল্পী আছে ঘরে ঘরে’ স্লোগানে জাতীয় পিঠা উৎসবে ১২টি স্টল অংশগ্রহণ করেন। জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সহধর্মিণী মাহফুজা সুলতানা স্টলগুলো পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব-শিক্ষা) আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুনসহ অন্যান্যরা। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় পিঠা উৎসব।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
