ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 1 February, 2024, 12:41 AM

কুড়িগ্রামে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক মাদক নির্মূল আভিযান কার্যক্রমের অংশ হিসেবে জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৩০ জানুয়ারি রাতে ফুলবাড়ী থানাধীন ধরলা ব্রিজের ওপর থেকে উত্তর বিদ্যাবাগীশ গ্রামের মোঃ সাইফুল ইসলাম (২৪) ও মোঃ ফিরোজ উদ্দিন (২১) দুই কুখ্যাত মাদককারবারিকে  ৪৮ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করেছে।

গতকাল ৩১ জানুয়ারি কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা কুড়িগ্রাম জেলার পুলিশসবসময় সজাগ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status