ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ফরিদপুরে স্বাস্থ্য ঝুঁকি মুক্ত নিরাপদ সবজী মেলা অনুষ্ঠিত
সেক মোহাম্মদ আফজাল,ফরিদপুর
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 7:34 PM

ফরিদপুরে স্বাস্থ্য ঝুঁকি মুক্ত নিরাপদ সবজী মেলা অনুষ্ঠিত

ফরিদপুরে স্বাস্থ্য ঝুঁকি মুক্ত নিরাপদ সবজী মেলা অনুষ্ঠিত

নিরাপদ স্বাস্থ্য, ঝুঁকিমুক্ত খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়ে গেল নিরাপদ সবজি মেলা।জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার ৩০ জানুয়ারি দুপুরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। সংশ্লিষ্টরা জানান, ইউএসএইডের অর্থায়নে এবং ক্যামোনিক্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘ফিড দ্যা ফিউচার বাংলাদেশ হর্টিকালচার, ফ্রুটস অ্যান্ড নন-ফুড ক্রপস অ্যাক্টিভিটি’ এর আওতায় এ মেলার আয়োজন করা হয়।এসডিসির নির্বাহী পরিচালক মো. আশরাফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকল্পের প্রোডাকশন ম্যানেজার কৃষিবিদ মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নিরাপদ সবজির গুরুত্ব তুলে ধরে বলেন, জমিতে কীটনাশক ব্যবহারে মানবদেহের পাশাপাশি পরিবেশের ওপর তীব্র নেতিবাচক প্রভাব পড়ছে। এজন্য নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সে লক্ষ্যে এসডিসি কৃষকদের নানাভাবে প্রশিক্ষণ দিয়ে নিরাপদ সবজি উৎপাদন করে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই নিরাপদ সবজি গ্রাম হতে ইউরোপে রপ্তানি হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status