নিজের প্রার্থিতা জানান দিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জাহিদুল ইসলাম জুয়েল
মোঃ খোকন মিয়া,শেরপুর
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 7:31 PM
নিজের প্রার্থিতা জানান দিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জাহিদুল ইসলাম জুয়েল
সময়ের সাহসী সৈনিক এক সময়ের রাজপথ কাপানো তুখোর ছাত্রনেতা, সাবেক বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের আহ্বায়ক শ্রীবরদী উপজেলা শাখা সাবেক জেলা ছাত্রলীগের সদস্য জাহিদুল ইসলাম জুয়েল আসন্ন ৬ষ্ঠ শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এরই মধ্যে নিজের প্রার্থিতা জানান দিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন। সিনিয়র নেতৃবৃন্দের দোয়া নিয়ে বেশ আট ঘাট বেঁধেই মাঠে নেমে পড়েছেন জাহিদুল ইসলাম জুয়েল জানান দল আমাকে সমর্থন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হতে পারবো। আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকান্ড সারাদেশ ব্যাপী শুরু করেছেন তা বিশ্বে এখন রুল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে । সেই অগ্রযাত্রায় আমিও অংশীদার হতে চাই। আমি বিগত দিনে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। এখন দলের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিছু একটা করতে চাই।
মানুষ তাদের মন থেকে আমাকে ভালোবাসে বর্তমানেও আমি শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বিভিন্ন মজিদ মাদ্রাসা ও হত দরিদ্র মানুষের জন্য সামাজিক উন্নয়ন মুলুক কাজ করে যাচ্ছেন৷ জাহিদুল ইসলাম জুয়েল জানান আমার বিশ্বাস দল আমাকে নিরাশ করবেনা। তিনি বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাদের দু:শাসন, দমনপীড়ন রাজনীতির বিরুদ্ধে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের একজন সৈনিক হিসেবে দু:সাহসিক অবদান রাখেন। এসব কারনে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বার বার জেল জুলুম হুলিয়া ও রোষানলে পড়েন। শ্রীবরদী উপজেলাবাসী মনে করেন অত্যন্ত ত্যাগী ও নিষ্ঠাবান এই মুজিবাদর্শের সৈনিককে সমর্থণ দেয়া হলে বিপুল ভোটে বিজয়ী হবেন।