ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
৮ মাসে কুরআন মুখস্থ করল ৮ বছরের আলভি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 1:25 PM

৮ মাসে কুরআন মুখস্থ করল ৮ বছরের আলভি

৮ মাসে কুরআন মুখস্থ করল ৮ বছরের আলভি

আট বছরের একটি ছোট্ট শিশু মাত্র আট মাসে কুরআন হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে মুহাম্মদ আলভি পবিত্র কুরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার এই ছাত্রের কৃতিত্বে খুশি শিক্ষকসহ এলাকাবাসী ও তার মা-বাবা। গত সোমবার রাতে মাদ্রাসার বার্ষিক পাগড়ি প্রদান অনুষ্ঠানে আলভির মাথায় পাগড়ি পরানো হয়।

হাফেজ আলভি উপজেলার ইলাশপুর গ্রামের আব্দুল জাবিদের ছেলে। তার বাবা পেশায় একজন শিক্ষক। আলভি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

হাফেজ আলভির বাবা আবদুল জাবিদ বলেন, আমার অনেক ইচ্ছা— আমার ছেলে কুরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন আল্লাহ ও রাসুল (সা.)-এর উছিলায় বড় হয়ে ইসলামের খেদমত করতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status