ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
পাবিপ্রবির লোগো নকল করে ক্রিকেট ক্লাবের লোগো তৈরী
রাফিউল ইসলাম, পাবিপ্রবি
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 1:59 AM

পাবিপ্রবির লোগো নকল করে ক্রিকেট ক্লাবের লোগো তৈরী

পাবিপ্রবির লোগো নকল করে ক্রিকেট ক্লাবের লোগো তৈরী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো হুবহু নকল করে তৈরি করা হয়েছে "চাটমোহর ক্রিকেট একাডেমি" নামক ক্লাবের লোগো। এ যেন দিনেদুপুরে চৌর্যবৃত্তি। 

২০০৯ সালে মূল লোগো ডিজাইন করেছেন নওগাঁ জেলার সন্তান পাবিপ্রবির ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্র বুলবুল ঘোষ (বাপ্পি)। 

এ বিষয়ে চাটমোহর ক্রিকেট একাডেমির ফেসবুক পেজে থাকা নাম্বারে দৈনিক নতুন সময় প্রতিনিধি যোগাযোগ করে তাদের মতামত নিতে ব্যর্থ হন। 

এ বিষয়ে পাবিপ্রবি শিক্ষার্থী খলিলুর রহমান বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র লোগো থাকে যেটি কিনা সেই বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বজায় রাখে। আর আমরা অনেক গর্ববোধ করি যে পাবিপ্রবির লোগো আমাদের বিশ্ববিদ্যালয়েরই বড় ভাই ডিজাইন করেছেন। এটি সেম টু সেম কেউ কপি করবে সেটি আমরা মানবো না।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমার আবেদন তাঁরা প্রশাসনিক ভাবে বিষয়টি আমলে নিক। 

এ ছাড়াও অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় তাঁরা সকলেই চায় প্রশাসনিক ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

উল্লেখ্য, লোগোতে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির নানা দিক ও বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে। লোগোটি জাতীয় পতাকার সবুজ রেখা দ্বারা পরিবেষ্টিত ও মাঝে রক্ত বর্ণের ছোঁয়ায় “U” অক্ষরের প্রতিকৃতি দ্বারা ইউনিভার্সিটি বোঝাচ্ছে যা ইউনিভার্সাল (পৃথিবী ব্যাপী যার প্রকাশ হবে) এবং মাঝের “T” অক্ষরের প্রতিকৃতি দ্বারা টেকনোলজি বোঝায়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status