ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
নাটোরের লালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
ওমর ফারুক খান,লালপুর
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 12:45 AM

নাটোরের লালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নাটোরের লালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নাটোরের লালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার ত্রি-মোহনী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
এসময় তিনি বলেন, দেশে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পর আজ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। এজন্য কালো পতাকা হাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের অগ্নি-সন্ত্রাস রুখে দিতে আমরা লাল সবুজের পতাকা হাতে নাটোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশনায় আমরা রাজপথে রয়েছি। 
 এসময় নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার বানু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status