ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ৩.২ কেজি গাঁজা এবং ৩৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 12:39 AM

কুড়িগ্রামে ৩.২ কেজি গাঁজা এবং ৩৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৩.২ কেজি গাঁজা এবং ৩৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৯ জানুয়ারি দুপুরে  ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ দুলাল হোসেন (৩২) এর নিজ বসতবাড়ি থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করেছে। 

অপরদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৯ জানুয়ারি ওই একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানাধীন ছোট খাটামারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আলম মিয়া (৩৮) এর বসতবাড়ি হতে ৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে।

গতকাল ৩০ জানুয়ারি কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী এবং ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, এজন্য কুড়িগ্রাম জেলা পুলিশ সম্মিলিত ভাবে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status