|
গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
আজিজ আহমেদ, নোয়াখালী
|
![]() গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীতে অবস্থিত গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে দুই পর্বের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা মহিলা সভানেত্রী ও কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জেসমিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র মোঃ সাহাব উদ্দিন কাজল, চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম স্বপন। চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহর উদ্বোধনী মধ্য দিয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাফর উল্যার মশাল প্রজ্জ্বলকের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ হয়। এরপর অতিথিদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরন করা হয়। প্রথম পর্বে বিভিন্ন শ্রেণী বিত্তিক প্রশ্নত্তোর পর্ব ও নানা খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারন করা হয়। দ্বিতীয় পর্বে অবিভাবকদের মধ্যে বালিশ খেলা, নাচ-গান সহ ছাত্রীদের মধ্যে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক নুর নবী টিপু, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবু তাহের, ছালেহ আহমেদ, জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, সামছুন নাহার শিউলি, শিক্ষক প্রতিনিধি অনুপ কুমার সাহা, কাজী মোঃ রশীদুল হাছান, মহিলা প্রতিনিধি মিসেস রত্না রানী কুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অভিবাবক, বিদ্যালয়ের শিক্ষক সহ আরো অনেকে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
