ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
উত্তরা থেকে বিএনপি নেতা মঈন খান আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 January, 2024, 3:01 PM

উত্তরা থেকে বিএনপি নেতা মঈন খান আটক

উত্তরা থেকে বিএনপি নেতা মঈন খান আটক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে উত্তরার কালো পতাকা মিছিল থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের কবরস্থান সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

ড. আব্দুল মঈন খানকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এ নিয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে মতিঝিল পীর জঙ্গি মাজার এলাকায় পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে। পুলিশ বলছে, মিছিলের অনুমতি নেই।

ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরের অন্তর্গত থানা-উপজেলা ও পৌরসভায় আজ ‘কালো পতাকা’ মিছিল করছে বিএনপি।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্বাদশ সংসদ বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে বিএনপি এ কর্মসূচি পালন করছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status