ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
যশো‌রের চৌগাছায় তিনব্যাপী খেজুর গু‌ড়ের মেলা শুরু
জুবায়ের হো‌সেন, য‌শোর
প্রকাশ: Tuesday, 30 January, 2024, 12:03 AM

যশো‌রের চৌগাছায় তিনব্যাপী খেজুর গু‌ড়ের মেলা শুরু

যশো‌রের চৌগাছায় তিনব্যাপী খেজুর গু‌ড়ের মেলা শুরু

"স্বা‌দে সেরা, গ‌ন্ধে ভরা, খেজু‌র গু‌ড়ের ম‌নোহরা" এ স্লোগান‌কে সাম‌নে রে‌খে
খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে ও  খেঁজুর গাছ রক্ষা, গাছিদের সম্মান ও উৎপাদিত গুড় সঠিক দামে বিক্রির উদ্দেশ্যে য‌শোর জেলার চৌগাছায় উপ‌জেলা প্রশাস‌নের উ‌দ্যো‌গে স্থানীয় গাছিদের নিয়ে উপ‌জেলা প‌রিষদ চত্ত্ব‌রে তিন দিন‌ব‌্যাপী দ্বিতীয় বা‌রের মত গুড়ের মেলার আয়োজন করা হয়েছে।


সোমবার (২৯ জানুয়া‌রি) এ মেলার উ‌দ্বোধন ক‌রেন য‌শোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

জেলা প্রশাসক আবরাউল হাসান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, যশোরের ব্রান্ডপণ্য খেজুর রসের গুড় জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত হয়ে উঠতে পারে। 

তিনি বলেন, খেজুর গাছ প্রস্তুত থেকে শুরু করে রস সংগ্রহ ও গুড় পাটালি তৈরির কাজে যদি আধুনিক প্রযুক্তির ব্যবহার করা যায়, তাহলে কাজটি আরো সহজ হবে। গাছ প্রস্তুত থেকে গুড় তৈরি পর্যন্ত যে ধাপ গুলো রয়েছে তা যশোরে ঐতিহ্যবাহি প্রসিদ্ধ একটি শিল্প। এই শিল্প টিকিয়ে রাখতে খেজুর গাছ রক্ষার বিকল্প নেই। গাছের সংখ্যা বৃদ্ধির জন্য উপজেলার সকল রাস্তা, নদীর ধার ও খাস জমিতে খেজুর গাছ রোপনের প্রকল্প নেওয়া হয়েছে। গত বছর উপজেলায় কয়েক লাখ খেজুর গাছের চারা রোপন করা হয়েছে। সে গুলো রক্ষানাবেক্ষণের দায়িত্ব এই উপজেলার মানুষের।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারলে এই পেশা কষ্টসাধ্য থাকবেনা। গাছ প্রস্তুত ও রস সংগ্রহের কাজ সহজ হলে চাষীরা এই এই পেশা থেকে সরে যাবেনা বরং অন্যরা আগ্রহী হবে। 

খাঁটি গুড় তৈরি করতে পারলে দেশ বিদেশে যথেষ্ট চাহিদা রয়েছে। বর্তমানে যারা এই পেশায় জড়িত রয়েছে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদেরকে  তাদের পাশে দাড়াতে হবে।

উপজেলা চত্বরে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত গুড় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, স্থানীয় সরকারের যশোরের উপ-পরিচালক, রফিকুল হাসান, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট কলামিষ্ট মিজানুর রহমান মধু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মুস্তা‌নিচুর রহমান, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল,  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন প্রমুখ। 

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউ‌পি সদস্য সংবাদকর্মী, স্থানীয় গন্যমান্যসহ গাছিরা উপস্থিত ছিলেন।

উপ‌জেলা নির্বাহী কর্মকরবতা সুস্মিতা সাহা জানান, যশোরসহ এ অঞ্চল খেজুর গুড়ের জন্য বিখ্যাত। গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং গাছিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। এ সময় তিনি গুড়ের মেলার ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমে লেখালেখির আহবান জানান।

এর আ‌গে ২০২৩ সা‌লের ১৪ জানুয়া‌রি উপ‌জেলা প্রশাস‌নের উ‌দ্দ্যো‌গে দুই দিন ব‌্যাপী প্রথম গুড় মেলা অনু‌ষ্ঠিত হয়। এছাড়া গত বছর ১১ ডি‌সেম্বর য‌শো‌রের চৌগাছার গা‌ছি‌দের কাছ থে‌কে খাঁটি খেজুরের গুড় সংগ্রহের জন্য ‘খেজুর গুড়ের হাট’ (https://khejurgurerhat.com) না‌মে ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
উ‌ল্লেখ‌্য যে, গত মৌসুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি খেজুর বাগান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কপোতাক্ষ ও ভৈরব নদের দুই পাড়সহ বিভিন্ন স্থানে পঞ্চাশ লক্ষাধিক খেজুর গাছ ও বীজ রোপণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status