|
নাগেশ্বরীতে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার আসামি করাগারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() নাগেশ্বরীতে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার আসামি করাগারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কারাগারের অভ্যান্তরে কীভাবে একজন হাজতী নিজ শরীরে আগুন লাগায়, এমন প্রশ্নের জবাবে জেলার আবু ছায়েম বিষয়টি স্পস্ট করতে গিয়ে জানান, সম্ভবতঃ লুকিয়ে সিগারেট জ্বালাতে গিয়ে সত্য চন্দ্র শীল নিজ শরীরে আগুন দিয়েছে। গত ২৬ জানুয়ারি বিকেলে কুড়িগ্রাম কারাগারের অভ্যন্তরে কারা হাসপাতালের পিছন দিকের উত্তর পাশে কারাগারের ভিতরে নিজ শরীরে আগুন দেন সত্য চন্দ্র শীল। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল হয়ে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে বলে তিনি মিডিয়াকে জানান। কারাগারের ভিতরে নিজ শরীরে কীভাবে আগুন দেয়া হলো বিষয়টি আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, তাদেখে তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
