ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
দেশে প্রথমবারের মতো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 January, 2024, 10:39 PM

দেশে প্রথমবারের মতো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে

দেশে প্রথমবারের মতো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম এবং যোগাযোগ বিভাগের আয়োজনে দেশে প্রথমবারের মতো আয়োজন হচ্ছে কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)।

আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংগ্রহনের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করেই শিক্ষার্থীরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের না বলা গল্পকে পৌঁছে দিতে পারবে বিশ্বের দরবারে। ফেস্টিভ্যালে শিক্ষার্থীরা যথাক্রমে, স্বাধীন, সাংবাদিকতা, এক মিনিট এবং ডিআইইউ কমিউনিটি গল্প বিভাগে নিজেদের বানানো অসাধারণ চলচ্চিত্রগুলি জমা দিয়েছেন।

শিক্ষার্থীদের বানানো প্রায় ১০৬টি চলচ্চিত্র জমা পড়েছে বিশ্বের প্রায় ৯টি দেশ থেকে (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমেরিকা, মিসর, আলজেরিয়া, আয়ারল্যান্ড, এবং উগান্ডা) প্রাথমিকভাবে ৭৩টি চলচ্চিত্র প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে চূড়ান্তভাবে বাছাইয়ের জন্য বিচারক কমিটির কাছে দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষনীয় সব পুরষ্কার, সেই সাথে আরও থাকবে ভবিষ্যতে মোবাইল সাংবাদিকতা, মোজোতে স্বনামধন্য ব্যক্তিবর্গের সাথে সরাসরি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ। অস্ট্রেলিয়ার সুওআইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডিএসটিফের সাথে যুক্ত হয়েছে প্রাতিষ্ঠানিক অংশীদার হিসেবে।

উৎসবে প্রধান বিচারক হিসেবে থাকছেন আয়াজ খান, পাকিস্তানে মোবাইল জার্নালিজম, মোজোর প্রসারে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। এছাড়া তিনি ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালেও বিচারক হিসেবে কাজ করছেন। এই আয়োজনে বিচারক হিসেবে আরো থাকছেন মাল্টিমিডিয়া আর্টিস্ট প্রফেসর ডাঃ মার্তা মিয়াস্কোওসা, প্রযুক্তি লডজ বিশ্ববিদ্যালয়ের ডিজাইন অনুষদে গবেষণা এবং শিক্ষণ কর্মচারী হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও আছেন লিথুয়ানিয়ার আর্টিসোকাই ফিল্ম প্রোডাকশন এর নুরুজ্জামান খান, একাধারে শিল্পী, লেখক, গবেষক এবং চলচ্চিত্র নির্মাতা এবং ভিডাব্লিউ একাডেমি এশিয়া ও ইউরোপ ডয়চে ভেলের প্রজেক্ট ম্যানেজার এবং প্রশিক্ষক ফাহমিম ফেরদৌস। একাধারে সাংবাদিক, উপস্থাপক, গণমাধ্যম ব্যক্তিত্ব।

সিডিএসটিফের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের না বলা গল্পগুলিকে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বের সামনে তুলে ধরা৷ প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের স্বনির্ভর হতে আসন্ন সিডিএসটিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন আয়োজকেরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status