ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বাসস্ট্যান্ডে নারীর ফেলে যাওয়া স্যুটকেসে লাশ, পরিচয় মেলেনি দুইদিনেও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 January, 2024, 1:34 PM

বাসস্ট্যান্ডে নারীর ফেলে যাওয়া স্যুটকেসে লাশ, পরিচয় মেলেনি দুইদিনেও

বাসস্ট্যান্ডে নারীর ফেলে যাওয়া স্যুটকেসে লাশ, পরিচয় মেলেনি দুইদিনেও

দুইদিনেও পরিচয় মিলেনি ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ স্যুটকেসে পাওয়া লাশের। তবে পুলিশ বলছে, তারা রহস্য উদঘাটনের দারপ্রান্তে রয়েছে।


গত শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় রোববার বিকেলে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই স্যুটকেসে পড়ে ছিলো। সকাল ১০টার দিকে সেটি উপস্থিত লোকজনের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেয়। এরপর কোতোয়ালি থানার পুলিশ ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্যুটকেসের তালা ভেঙে একটি লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্র করে বোরকা পরা এক নারী এই স্যুটকেসে নিয়ে আসে। স্যুটকেসে অনেক ভারি ছিল, তিন-চারজন মিলে স্যুটকেসে নামিয়েছে। এরপর তারা স্যুটকেস রেখে নাস্তা করার কথা বলে হোটেলে যায়। পরে তাদের আর দেখা যায়নি। কয়েক ঘণ্টা পরেও কোনো মলিক না পাওয়ায় বাস শ্রমিকরা ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ এসে খোলার পরে দেখা যায়, লুঙ্গি আর সোয়েটার পরিহিত লাশের ওপরে জামাকাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এ ঘটনায় কোতয়ালী থানায় দায়ের করা হত্যা মামলার বাদী উপ-পরিদর্শক শামীম হাসান সোমবার সকালে বলেন, আমরা ঘটনার রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে রয়েছি। আশা করছি, খুব শিগগিরই আপনাদের তথ্য জানাতে পারবো।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান জানান, অজ্ঞাতনামা ওই লাশের আনুমানিক বয়স ৪৫-এর মতো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং আসামি গ্রেপ্তারের পরে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status