ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
হায়দরাবাদ টেস্টে এক ঘণ্টা বেশি ব্যাট করলো ভারত, কী বলছে আইসিসির নিয়ম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 January, 2024, 1:00 PM

হায়দরাবাদ টেস্টে এক ঘণ্টা বেশি ব্যাট করলো ভারত, কী বলছে আইসিসির নিয়ম

হায়দরাবাদ টেস্টে এক ঘণ্টা বেশি ব্যাট করলো ভারত, কী বলছে আইসিসির নিয়ম

ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের চতুর্থ দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা বেশি খেলা চলে

ভারত-ইংল্যান্ড টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার কথা ছিল বিকেল সাড়ে ৪টায়। নির্ধারিত সময় পার করে অতিরিক্ত এক ঘণ্টা সময় বেশি ব্যাট করতে দেখা গেছে ভারতকে। খেলা শেষ হওয়ার সময় পার হওয়ার পরও কেন এক ঘণ্টা বেশি খেলা চললো সেই প্রশ্ন অনেকেরই।

হায়দরাবাদ টেস্টে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের চতুর্থ দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা বেশি খেলা চললেও সেটি ঘটেছে নিয়মের মধ্যেই। টেস্ট ক্রিকেটের বিশেষ নিয়মে বেশি সময় ব্যাট করেছে ভারত।

টেস্ট ম্যাচের প্রতিটি দিনে ৭ ঘণ্টা করে খেলা হওয়ার নিয়ম রয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কারণে শেষ হওয়ার কথা ছিল সাড়ে ৪টায়। একই সঙ্গে প্রতিদিন ৯০ ওভার খেলা হয়ে থাকে। দুই দিক বিবেচনা করেই খেলা শেষ করার সিদ্ধান্ত দেন আম্পায়াররা।

দায়িত্বরত আম্পায়াররা যদি মনে করেন, কিছুটা সময় বাড়িয়ে খেললে ম্যাচের ফল ওইদিনই চলে আসবে, তাহলে তারা সময় বাড়িয়ে দিতে পারবেন। আবার নির্ধারিত সময়ের মধ্যে ৯০ ওভারের খেলা শেষ না হলেও সময় বাড়িয়ে দেয়ার রীতি আছে। এ ক্ষেত্রে শেষের রীতিকেই আগে বিবেচনা করা হয়।

এদিন হায়দরাবাদের চতুর্থ দিনের খেলা সাড়ে ৪টায় শেষ হলে ৯০ ওভারের খেলা শেষ হতো না। মাঠে আলোও ছিল যথেষ্ট। যে কারণে আধ ঘণ্টা সময় বাড়িয়ে দেন আম্পায়াররা। তখন ভারতের আর তিন উইকেট বাকি ছিল। সেই আধ ঘণ্টার মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

সফরকারীদের জিততে তখন প্রয়োজন ছিল ১ উইকেট। এমন অবস্থায় পঞ্চম দিনে খেলা না গড়িয়ে চতুর্থ দিনেই খেলা শেষ করে দিতে আম্পায়ারের কাছে অতিরিক্ত আরও আধ ঘণ্টা সময় চান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ইংলিশ অধিনায়কের কথায় সায় দেন আম্পায়ারও। সে হিসেবে আরও আধ ঘণ্টা খেলার অনুমতি পায় দুই দল।

উল্লেখ্য, আম্পায়াররা নির্দিষ্ট সময়ের পর সর্বোচ্চ ১ ঘণ্টা সময় বাড়াতে পারেন। এর বেশি পারবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status