|
চিকিৎসা সেবায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘মেগা অফার’
নতুন সময় প্রতিবেদক
|
![]() চিকিৎসা সেবায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘মেগা অফার’ প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি ইসলামী ব্যাংকের ২ কোটি ৩০ লাখ গ্রাহকের জন্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক-আপ প্যাকেজ, নিয়মিত সেবা ও ল্যাব টেস্টে এ অফার ঘোষণা দেওয়া হয়। এই মেগা অফারের আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সব প্যাথলজিক্যাল টেস্টে ৪৫ শতাংশ ছাড় ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ফাউন্ডেশন পরিচালিত অন্যান্য সকল ইসলামী ব্যাংক হাসপাতালে ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সকল প্যাথলজিক্যাল টেস্টে ৪০ শতাংশ এবং সব রেডিওলোজি ও ইমেজিং টেস্টে ৩৫ শতাংশ ছাড় প্রদান করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইমার্জেন্সি ফি (আউটডোর) ১০ শতাংশ, ডেন্টাল ও ফিজিওথেরাপি ১০ শতাংশ, সব ধরনের দেশীয় মেডিসিন ৫ শতাংশ ও কোভিড-১৯ র্যাপিড পিসিআর টেস্ট (মূল্য) ১৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
