ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
শীত থাকবে কতদিন, যা জানাল আবহাওয়া অফিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 January, 2024, 1:29 PM

শীত থাকবে কতদিন, যা জানাল আবহাওয়া অফিস

শীত থাকবে কতদিন, যা জানাল আবহাওয়া অফিস

চলতি মৌসুমের শীত আগামী ফেব্রুয়ারি মাসের মাঝ পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর এ মৌসুমের বছরের শীত বিদায় নেবে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আজ রোববার  এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দু-একদিন কোথাও কোথাও মাঝারি থেকে হালকা কুয়াশা ও শৈত্যপ্রবাহ থাকতে পারে। এই সময়ে বাড়তে থাকতে পারে রাতের তাপমাত্রাও।

৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কথাও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আব্দুর রহমান বলেন, এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা আর নেই।

এদিকে আজ রোববার দে‌শের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আর আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে‌ছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও।

আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status