ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ফেসবুকে এইচএসসি পরীক্ষার তারিখ, যা বলল শিক্ষা বোর্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 January, 2024, 12:49 PM

ফেসবুকে এইচএসসি পরীক্ষার তারিখ, যা বলল শিক্ষা বোর্ড

ফেসবুকে এইচএসসি পরীক্ষার তারিখ, যা বলল শিক্ষা বোর্ড

‘চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩ জুলাই শুরু হবে’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ এবং ব্যক্তিগত আইডি থেকে ছড়িয়ে পড়া স্ট্যাটাসে লেখা হয়, ‘হট ব্রেকিং। এইচএসসি ২০২৪ এর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়সূচি জুলাই মাসের ৩ তারিখ।’

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, এ ধরনের কোনো তথ্য আমরা প্রকাশ করিনি। পরীক্ষার তারিখও চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে আমরা সংবাদ বিজ্ঞপ্তি এবং বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। কোনো তথ্য জানতে হলে সবাইকে সেখানে দেখতে হবে।

এর আগে, গত বছরের ১০ ডিসেম্বর এসএসসি পরীক্ষার ভুয়া রুটিন ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। যদিও অধিদপ্তর থেকে এক সপ্তাহ পর পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়। সেই তথ্যমতে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ মার্চ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status