|
রমজানে এক কোটি পরিবার দুই দফায় পাবে ৫ পণ্য
নতুন সময় প্রতিবেদক
|
![]() রমজানে এক কোটি পরিবার দুই দফায় পাবে ৫ পণ্য শনিবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইলে নিজ নির্বাচনি এলাকা দেলদুয়ার ও নাগরপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পৃথক নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। রমজানকে কেন্দ্র করে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুত আছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, টিসিবির পণ্য আগে ট্রাকে করে বিক্রয় করা হতো। এখন ডিলারদের মাধ্যমে দেয়া হচ্ছে। কার্ডধারীরা ডিলারদের দোকান থেকে যাতে নিজেদের সুবিধামত সময়ে নিতে পারে সে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, পণ্যের দাম কমানোর কোনো ম্যাজিক নেই। তবে একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে পারলে যেটাকে আমরা স্মার্ট বাজার ব্যবস্থাপনা বলছি। এটা করতে পারলে বাজারে পণ্য সরবরাহ বাড়বে এবং দ্রুততম সময়ের মধ্যে ভোক্তার নিকট ন্যায্যমূল্যে পৌঁছাবে। বাজারে দামের ওপর প্রভাব পড়বে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, টাঙ্গাইলের ঐতিহ্য তাঁত শিল্পকে আরও এগিয়ে নিতে নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পকে এবছরের বর্ষপণ্য ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে আমরা ‘একটি গ্রাম একটি পণ্য’ স্লোগান নিয়ে কাজ শুরু করেছি। তিনি এক্ষেত্রে টাঙ্গাইল জেলা বিশেষ করে দেলদুয়ারের শীতল পাটি এবং মৃৎশিল্প নিয়ে কাজ করতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
