|
চন্দনাইশে মোবাইল কোর্টের পৃথক অভিযানে স্কেলেভেটর জব্দসহ দেড় লক্ষ টাকা জরিমানা
জাবের বিন রহমান আরজু,দক্ষিণ চট্টগ্রাম
|
![]() চন্দনাইশে মোবাইল কোর্টের পৃথক অভিযানে স্কেলেভেটর জব্দসহ দেড় লক্ষ টাকা জরিমানা গত ২৭ জানুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদে ফসলি জমির টপ সয়েল কাটার কাজে নিয়োজিত ১টি স্কেলেভেটর জব্দ করা হয়। অভিযান চলাকালে তাৎক্ষনিক কাওকে না পাওয়ায় জব্দকৃত স্কেলেভেটরটি কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার খুরশিদা বেগমের জিম্মায় দেওয়া হয়। অপরদিকে উপজেলার পৌরসভাস্থ দক্ষিণ হারলায় ৬ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ তুহিন (৪০) মাটি কাটার অপরাধ স্বীকার করায় তার স্কেলেভেটরটি অভিযান স্থল থেকে দ্রুত সরিয়ে নিতে আদেশ প্রদান করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় দেড় লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে চন্দনাইশ থানা পুলিশ ও উপজেলার ভুমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
