|
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৩৯ বোতল ইস্কাপ উদ্ধার, ২ জন মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৩৯ বোতল ইস্কাপ উদ্ধার, ২ জন মাদক কারবারি গ্রেফতার দীর্ঘদিন ধরে অত্যন্ত চতুরতার সাথে নানা কুটকৌশলে এই মাদক কারবারী উক্ত এলাকায় মাদক কারবারের সাথে জড়িত বলে জানতে পায় পুলিশ। অবশেষে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয় বিশেষ কায়দায় রান্নাঘরে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল কিন্তু ফুলবাড়ী থানা পুলিশের চৌকস অভিযানে মাদক সহ হাতেনাতে গ্রেফতার হয় ২ জন মাদক কারবারি। উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
