|
শামসুল ইসলামের ভিন্নধর্মী মানবিক উদ্যোগ, হাজার রোগীর পরীক্ষাসহ ফ্রি চিকিৎসা প্রদান
জাবের বিন রহমান আরজু,দক্ষিণ চট্টগ্রাম
|
![]() শামসুল ইসলামের ভিন্নধর্মী মানবিক উদ্যোগ, হাজার রোগীর পরীক্ষাসহ ফ্রি চিকিৎসা প্রদান গত ২৬ জানুয়ারী সকালে উপজেলার কাঞ্চন নগর বাদামতল আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টারের দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রবাসী শামসুল ইসলাম তার মরহুম বাবার মৃত্যু দিবসে ইসালী সাওয়াবের উদ্যেশ্যে এলাকার হতদরিদ্র মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিতে এই ভিন্নধর্মী চিকিৎসা সেবার আয়োজন করেন। আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টারের মানবিক এই আয়োজনের খবর শুনে দূরদূরান্ত থেকে বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা চিকিৎসা নিতে আসেন। এইদিন ২০ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে মেডিসিন, ডায়াবেটিস, চক্ষু, নবজাত শিশু, হাপানি, এজমা, কিডনি রোগ, চর্ম ও এলার্জি, বাত-ব্যাথা, নাক, নাক, গলা রোগসহ বিভিন্ন রোগের প্রায় ১ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান করেন। প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান নাজমা আক্তার বললেন, আমার স্বামী প্রবাসী শামসুল ইসলাম এলাকার মানুষদের ভালোবেসে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। আমার শাশুরের মৃত্যু বার্ষিকীতে ইসালী সাওয়াবের উদ্যেশ্যে প্রায় ১ হাজার মানুষের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান করেছি। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন। এর আগে সকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুল ইসলামের মা আম্বিয়া খাতুন ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টারের কো-চেয়ারম্যান নাজমা আক্তার, ডাক্তার শাহীন হাসান, ম্যানেজার এম ডি রুবেল, পল্লী ডাক্তার মাহাবুর রহমান, জান্নাতুল নাইমা,আব্দুল্লাহ আল ইয়ামেন সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
