ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ চালের দাম হেরফেরে চাল মিল মালিকদের সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 January, 2024, 12:04 AM

চাঁপাইনবাবগঞ্জ চালের দাম হেরফেরে চাল মিল মালিকদের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ চালের দাম হেরফেরে চাল মিল মালিকদের সংবাদ সম্মেলন

চালের বাজার পরিস্থিতির সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার (২৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মিল মালিক গ্রপ। এ সময় বর্তমানে চালের দাম নিয়ে বাজারে কোন অস্থিরতা নেয় দাবি করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মিল মালিক গ্রপের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন।

এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের মুনজুর অটো রাইস মিল এবং সাগর অটো রাইস মিলসহ অন্যন্য মিলারদের নামে ঢাকা থেকে বিভিন্ন মিডিয়ায় যে অপপ্রচার চালানো হচ্ছে তা সত্যি নয়। কারণ বছরের বিভিন্ন সময় ধানের দাম উঠানামা করে। এতে চালের দামে একটু হেরফের হওয়ায় স্বাভাবিক। তবে চালের দাম নিয়ে বর্তমানে বাজারে কোন অস্থিরতা নেই। 

স্থানীয় চাল কল মালিকরা সহনীয় মুল্যেই বাজারে চাল সরবরাহ করছেন। আমরা জেলা প্রশাসনের সাথে মিটিং করে ইতিমধ্যে চালের বাজার সহনীয় রাখতে সুলভ মুল্যে চাল বিক্রির বাজার দর অর্থাৎ চালের মুল্য নির্ধারণ করে প্রত্যেক মিলে ব্যানার ঝুলিয়েছি। কিন্তু তারপরও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা হয়তোবা ঘটে থাকতে পারে। যা আমরা ইতিমধ্যে তার কারণ উল্লেখ করে প্রশাসনকে জানিয়েছি। বর্তমানে সরু চাল মিল থেকে ৬২ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে এ সময় নবাব গ্রপের এমডি মো. আকবর হোসেন, মোজাম্মেল হক অটো রাইস মিলের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, এরফান গ্রপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ফারুক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন, আতিক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন সহ অন্যান্য মিলারগণ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status