ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 26 January, 2024, 11:55 PM

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল বিএনপি নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। জানা যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির আয়োজনে শুক্রবার (২৬জানুয়ারী) বিকেল সারে ৪টায় জেলা শহরের নিমতলা মোড় থেকে কালো পতাকা মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলার প্রস্তাবিত একটি হোমিও কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতাকর্মীরা। 

বিভিন্ন দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হায়াত উদ দৌলা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তারিক আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপি'র সদস্য সচিব মতিউর রহমান লিটিল বিশ্বাস,শিবগঞ্জ উপজেলা যুবদল'র আহ্বায়ক শামসুর রহমান,শিবগঞ্জ পৌর যুবদল'র যুবনেতা আজিম হোসেন,শিবগঞ্জ পৌর ছাত্রদল'র ছাত্রনেতা নাঈম মাহমুদ বাঁধনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status