|
বাগমারায় যুব মহিলা লীগ নেতৃবৃন্দের মাঝে এনামুল হকের শীতবস্ত্র বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় যুব মহিলা লীগ নেতৃবৃন্দের মাঝে এনামুল হকের শীতবস্ত্র বিতরণ প্রতিনিয়ত সমাজের নানা পেশার মানুষের প্রতি নিজ উদ্যোগে ভালোবাসা ও সহানুভতির হাত বাড়িয়ে দেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি প্রতি বছর সামাজিক দায়বদ্ধতা থেকে মানুুষের পাশে দাঁড়ান। বৃহস্পতিবার সকালে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে তৃতীয় ধাপে ২ হাজার যুব মহিলা লীগের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে দুই ধাপে ১১ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক। শীতবস্ত্র পেয়ে ইঞ্জিনিয়ার এনামুল হকের জন্য দোয়া কামনা করেন যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সদস্য বীনা, সাথী, মালতি, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ম্যানেজার হিসাব শাখার সোহরাব হোসেন মাসুম, রেজাউল করিম প্রমুখ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
