ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মাদকের স্বর্গরাজ্য এখন ফুলের স্বর্গরাজ্য, দর্শনার্থীরা আনন্দে মাতোয়ারা
ইসমাইল ইমন,চট্টগ্রাম
প্রকাশ: Friday, 26 January, 2024, 12:17 PM

মাদকের স্বর্গরাজ্য এখন ফুলের স্বর্গরাজ্য, দর্শনার্থীরা আনন্দে মাতোয়ারা

মাদকের স্বর্গরাজ্য এখন ফুলের স্বর্গরাজ্য, দর্শনার্থীরা আনন্দে মাতোয়ারা

চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডের ফৌজদারহাট  সাগর উপকূলস্হ সরকারী কয়েকশত খাস ভূমি ও উপকূলীয় বনায়নে গড়ে উঠেছিল মাদকের আখড়া,চলতো নানান অপরাধ, চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে অবৈধ দখল ও মাদকের আখড়া উচ্ছেদ করে

গড়ে তোলা হয়েছে হাজারো জাতের ফুলের পার্ক, বৃহস্পতিবার মাস ব্যাপী ফুল উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি  মন্ত্রী পরিষদের সচিব মাহবুব হোসেন।

২৫ জানুযারী বৃহস্পতিবার বেলা  ১২ টায় ফিতা কেটে এই উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।  

চট্টগ্রাম জেলা প্রশাসক  আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে মেলা উদ্বোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম,নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন,সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন পিপিএম,সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু,এম,হেদায়েত সহ সকল সাংবাদিক বৃন্দ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন,শুনেছি এই এলাকায় মাদকের স্বর্গরাজ্য ছিল,চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে একটি সঠিক সিদ্ধান্তে আজ এখানে ১২৭ রকমের ফুলের সু- গন্ধ বেসে  বেড়াচ্ছে,
দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ভ্রমন পিপাসুরা এখানে এসে ফুলের সু-গন্ধি নিচ্ছে,দেশের ভিন্ন রকমের একটি পর্যটন স্হানে রুপান্তিত হয়েছে এই পার্ক।দেখে মুগ্ধ হচ্ছেন সবাই,শত শত পর্যটক মোবাইলে সেল্ফি তোলেন এখানের বাহারি ফুল কে আঁকড়ে ধরে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status