কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ হানিফ পরিবহনের চালক ও হেলপার গ্রেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 26 January, 2024, 12:05 PM
কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ হানিফ পরিবহনের চালক ও হেলপার গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ জানুয়ারি সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানাধীন জয়মনিরহাট বাস স্ট্যান্ড থেকে ভূরুঙ্গামারী হতে কুড়িগ্রাম গামী হানিফ পরিবহনের চাকল ও হেলপারের কাছ থেকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাস চালক হলেন, ভূরুঙ্গামারী থানার ছোট খাটামারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ দেলোয়ার হোসেন তোতা (৩২) এবং হেলপার হলেন রংপুর জেলার কাউনিয়া থানার সাবদী গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসের (২৫)। সূত্র জানায়, গ্রেফতারকৃতরা বাসে চাকুরি করার আন্তরালে দীর্ঘদিন থেকে মাদক চোরাচালান করে আসছিল। পুলিশের চৌকস টিম অবশেষে তাদের গ্রেফতার করতে সক্ষম হলো।
গতকাল ২৫ জানুয়ারি কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, জেলা পুলিশের পক্ষে তিনি সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেছেন।