ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাসুদেব পাশা চরে বিশুদ্ধ পানির তীব্র সংকট
মোঃ কাওছার আহমেদ,বাউফল
প্রকাশ: Friday, 26 January, 2024, 11:49 AM

বাসুদেব পাশা চরে বিশুদ্ধ পানির তীব্র সংকট

বাসুদেব পাশা চরে বিশুদ্ধ পানির তীব্র সংকট

বেঁচে থাকার জন্য বিশুদ্ধ খাবার পানি সংগ্রহে  প্রতিদিন লড়াই করতে হয় পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীর মাঝে জেগে ওঠা বাসুদেবপাশা ছোট্ট চরে অর্ধ শতাধিক পরিবারের ।বিশুদ্ধ খাবার পানির জন্য হাহাকার তো রয়েছে । নেই অন্য কোনো আধুনিক সুযোগ সুবিধা।

বাসুদেবপাশা গ্রামের এই ছোট্ট চরে অর্ধ শতাধিক পরিবারের বসবাস। অথচ এখানে বিশুদ্ধ পানি উত্তোলনে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। তাই খাবার পানির জন্য হাহাকার করে একরকম বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন এখানকার বাসিন্দারা। তারা জানান, বিশুদ্ধ খাবার পানি আনতে ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয় ২০ কিলোমিটার নৌপথ।

শুধু তাই নয়, বিশুদ্ধ খাবার পানির অভাবে ডায়রিয়া, কলেরা’র মতো বিভিন্ন পানিবাহিত রোগে ভুগছে এ চরের শিশুরা। এদিকে হাতের কাছে ডাক্তার বা হাসপাতাল না থাকায় এখানকার বাসিন্দারা যেন রয়েছেন আরো ঝুঁকিতে। ঔষধের প্রয়োজন হলে নৌপথ পারি দিয়ে যেতে হয় ধুলিয়া ইউনিয়নে।

এমনকি ১৯৭৫ সাল থেকে এই চরে মানুষ বসবাস শুরু করলেও এখন পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুৎ সুবিধা। নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তবে একসময় এই চরে কয়েকটি গভীর নলকূপ ও একটি প্রাথমিক বিদ্যালয় ছিলো। ২০১৭ সালের দিকে তেতুলিয়া নদীর তীব্র ভাঙনে সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়।

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ‘বাসুদেবপাশা চরের সাথে আসলে আমাদের মূল ভূখণ্ডের সাথে সড়ক  যোগাযোগ মাধ্যম নেই। সেখানে তীব্র বিশুদ্ধ পানির সংকট ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত সমস্যা আছে। আমরা খুব দ্রুত চরের বাসিন্দাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status