ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মেট্রোরেলের স্টেশনে এই তিন চিহ্নের মানে কী?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 January, 2024, 9:56 AM

মেট্রোরেলের স্টেশনে এই তিন চিহ্নের মানে কী?

মেট্রোরেলের স্টেশনে এই তিন চিহ্নের মানে কী?

স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে রাজধানীবাসীর কাছে স্বস্তির বাহনের নাম এখন মেট্রোরেল। ফলে প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে। এতে মেট্রোতে উঠতে-নামতে বিড়ম্বনায় পড়ছেন অনেক যাত্রী। কিন্তু মেট্রোরেলের যে গেট দিয়ে যাত্রীরা উঠা-নামা করেন সেখানে থাকা তিনটি চিহ্ন মেনে চললে আর এমন সমস্যায় কারো পড়তে হবে না।

সাধারণ একটি স্টেশনে মেট্রোরেল ৪০ থেকে সর্বোচ্চ ৫০ সেকেন্ড অপেক্ষা করে। এরমধ্যে যাত্রীদের ট্রেনে উঠা-নামা করতে হয়। কিন্তু ঢাকার মেট্রোরেলে প্রচুর ভিড় থাকে।

মেট্রোরেলের গেটে বাসের মতো ‘আগে নামতে দিন, পরে উঠুন’- এমন কোনো বার্তাও লিখা থাকে না। আবার থাকে না চালকের সহকারী। অন্যদিকে স্টেশনে ট্রেন দাঁড়ানোর সময়ও কম।

ফলে দেখা যায়, একটি ট্রেন স্টেশনে আসা মাত্রই যে যেভাবে পারেন উঠতে চেষ্টা করেন। এতে নির্দিষ্ট স্টেশনে নামতে ব্যর্থ হয়ে বিড়ম্বনায় পড়েন অনেকেই।

কিন্তু কেন এমন হচ্ছে? মেট্রোরেলে ভ্রমণকারী অধিকাংশের ধারণা, এতো অল্প সময়ে যাত্রীদের আগে নামতে দিলে আর উঠা হবে না। এজন্য ট্রেন আসার সাথে সাথে সবাই উঠার জন্য হুড়োহুড়ি করেন।


অথচ মেট্রোরেলের যে গেট দিয়ে যাত্রীরা উঠা-নামা করেন সেখানেই তিনটি চিহ্ন আছে। যা অধিকাংশ যাত্রী খেয়াল করেন না, বা খেয়াল করলেও তা মেনে চলেন না।

যে ছবি দেখতে পাচ্ছেন, সেখানে মার্ক করা তিনটা চিহ্ন আছে। ডান এবং বামপাশের চিহ্ন হচ্ছে ভেতরে যাওয়ার দিকে আর মাঝের চিহ্ন হচ্ছে বাহিরে আসার দিকে। অর্থাৎ, যারা ট্রেনে উঠবে তারা ডান এবং বাম পাশের জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করবে। আর যারা ট্রেন থেকে নামবে তারা মাঝের জায়গা দিয়ে নামবে।

ট্রেনে উঠার যাত্রীরা যেমন মাঝের জায়গা দিয়ে উঠার চেষ্টা করবেন না, তেমনি যারা নামবেন তারাও মাঝের নির্দিষ্ট জায়গা রেখে দু’পাশ দিয়ে নামবেন না।

এই নির্দেশনা মেনে চললে ট্রেনে উঠা-নামায় বিড়ম্বনায় পড়তে হবে না। সব যাত্রী নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status