ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নাটোরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী মামলায় চারজন কারাগারে
ওমর ফারুক খান,নাটোর
প্রকাশ: Thursday, 25 January, 2024, 1:20 PM

নাটোরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী মামলায় চারজন কারাগারে

নাটোরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী মামলায় চারজন কারাগারে

নাটোরের নলডাঙ্গায় একটি মাদ্রাসায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী করার অভিযোগে চারজনকে আটক  করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গৌরিপুর এলাকায় চাঁদা দাবী করার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, ময়মনসিংহের আকনপাড়া গ্রামের ইমান আলীর ছেলে লিমন হোসেন (২৭), গাজিপুর জেলার মোঘরখাল এলাকার আবু সাইদ সরকারের ছেলে জয় সরকার (২৮), বগুড়ার সোনাতলা উপজেলার হামরাজ গ্রামের আমিরুল ইসলামের ছেলে ইউনুস আলী জয় (২৭) এবং শেরপুর জেলার নকলা উপজেলার ভারতকান্দি গ্রামের মৃত শাহিন মিয়ার ছেলে সিহাব মিয়া (২৪)।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. মনোয়ারুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে একটি প্রাইভেটকার নিয়ে গৌরিপুর হাফেজিয়া এবতেদায়ী মাদরাসা ও এতিমখানায় যান লিমন, জয়, ইউনুস, সিহাব নামে চার যুবক। পরে তারা প্রধান শিক্ষকসহ মাদরাসা কর্তৃপক্ষকের কাছে গিয়ে নিজেদের দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ সমাচার, এই বাংলা ও চ্যানেল ২১ এর সাংবাদিক বলে পরিচয় দেয়। এসময় সাংবাদিত পরিচয় দেয়া ব্যক্তিরা মাদ্রাসার নানা অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন করার ভয়ভীতি দেখায়। পরবর্তীতে তারা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ১ লাখ টাকা দাবি করেন। এসময় তাদের কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ হলে সেখানে জমায়েত হওয়া স্থানীয়রা তাদের নানা প্রশ্ন করতে থাকেন। একসময় অসংলগ্ন কথাবার্তায় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এঘটনায় গৌরিপুর হাফেজিয়া এবতেদায়ী মাদরাসা ও এতিমখানায় কর্মরত প্রধান শিক্ষক রোকনুজ্জামান বাদী হয়ে সাংবাদিক পরিচয়দানকারী তিন যুবক ও গাড়ি চালককে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, আগেও সুপারের কাছে এসে চাঁদা দাবি করেছিল অভিযুক্তরা। গ্রেফতাররা সকলেই নিজেদের সাংবাদিক বলে দাবি করেন। এসময় তাদের কাছে সংশ্লিষ্ট পত্রিকার পরিচয়পত্র ও গণমাধ্যমের স্টিকার লাগানো ৪টি মোবাইল ফোন পাওয়া যায়। পরে বুধবার দুপুরে চারজনকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status