ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামে তাপমাত্রা ৭.৫ ডিগ্রী সেলসিয়াস। তীব্র ঠান্ডায় ছিন্নমূল মানুষ বিপাকে
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 24 January, 2024, 12:14 AM

কুড়িগ্রামে তাপমাত্রা ৭.৫ ডিগ্রী সেলসিয়াস। তীব্র ঠান্ডায় ছিন্নমূল মানুষ বিপাকে

কুড়িগ্রামে তাপমাত্রা ৭.৫ ডিগ্রী সেলসিয়াস। তীব্র ঠান্ডায় ছিন্নমূল মানুষ বিপাকে

কুড়িগ্রামে তাপমাত্রা ৭.৫ ডিগ্রী সেলসিয়াস। তীব্র ঠান্ডায় ছিন্নমূল মানুষ বিপাকে পড়েছে।

গত দুদিন আগে সূর্যের দেখা মিললেও তা হঠাৎ করে হারিয়ে যায়।তাপমাত্রা পারদ আরো নিচে নেমে আসায় কনকনে ঠান্ডায় মানুষ দিশেহার হয়ে পড়েছে।

১৬ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলার প্রায় ৪ শত চরাঞ্চলের মানুষজন সবচেয়ে বেশি কাহিল হয়ে পড়েছে। পাড়ায় পাড়ায় মানুষজন খঁড়কুটোয় আগুন জ্বালিয়ে শীতকষ্ট নিবারনের চেষ্টা করছে। গরম কাপড়ের অভাবে দরিদ্র মানুষজন কম্বলের আশায় সরকারের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিতে দেখা গেছে।

জেলা প্রশাসকের দপ্তর থেকে জানা গেছে, জেলার ৯ উপজেলায় এ পর্যন্ত ৭০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শীতের দাফটে শহরের লোকজন সন্ধ্যার পর ঘর থেকে বের হচ্ছে না। বাজার, হোটেল রেস্তোরাঁ, ফুটপাতের ব্যবসায়ীর বিকিকিনিতে স্থবিরতা দেখা দিয়েছে।

গতকাল সকাল ছয়টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রী সেলসিয়াস। এবছর কুড়িগ্রাম জেলায় এটাই ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status